• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু নির্বাচিত

ডিসে. 11, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নগরকান্দা মডেল মসজিদ সংলগ্ন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম মন্টু।

এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান হিমন, অর্থ বিষয়ক সম্পাদক শাহ জালাল, দপ্তর সম্পাদক হিসেবে লিটন খান নির্বাচিত হন। কার্যকরী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাছির হোসেন, সেলিম সরদার ও প্রসেনজিৎ বিশ্বাস।

সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের পেশাগত উন্নয়ন, নীতি-নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

১১ ডিসেম্বর ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments