• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত

অক্টো. 18, 2020


ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে ধামরাই পৌরসভা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌর কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কেটে শেখ রাসেল এর জন্মদিন পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন , পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শহীদুল্লাহ্, ধামরাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাহেব আলী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, শেখ রাসেল ১৯৬৪ সালেন ১৮ অক্টোবর জাতির পিতার সর্বকনিষ্ঠ পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের বাকি সদস্যদের সাথে ঘাতকের গুলিতে নির্মমভাবে মৃত্যুবরন করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments