• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে মাস্ক পরিধান না করায় ১৮ জনের জরিমানা

নভে. 24, 2020


রাজিউল হাসান পলাশঃ ধামরাইয়ে করোনাভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ জনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কালামপুর স্ট্যান্ড ও ইসলামপুর স্ট্যান্ডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক। অভিযানে কালামপুর ও ইসলামপুর স্ট্যান্ডে মোট ১৮ জনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে তিনি পথচারীদের মাস্ক পরিধান করার জন্য সতর্ক করে তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরিহিত ছাড়া চলাচল করায় পথচারীসহ ১৮জনকে জরিমানা করা হয়। ধামরাইবাসীর কল্যাণে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments