
ঢাকার ধামরাইয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ,ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার কুশুরা ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ বেনজির আহমেদ মুকুল, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা তার বক্তব্যে বলেন, থানা হচ্ছে জনগণের সবচেয়ে বড় বিশ্বাস ও আস্থার স্থল। থানায় এসে কেউ যেন হয়রানি না হয়। কারণ পুলিশ কোন বড় স্যার বা প্রভু নয় পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী।
