
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে পৌর আওয়ামী লীগ।
আজ রবিবার ১০ জানুয়ারী পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভায় পৌর আওয়ামী লীগ সভাপতি ও ২য় মেয়াদে নির্বাচিত মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমদ বলেন,
বাঙালি জাতি বঙ্গবন্ধুর নির্দেশে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে থেকে মুক্ত স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন আজকের এই দিনে আর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমাদের বিজয় পূর্ণতা লাভ করে।
পৌর মেয়র গোলাম কবির বলেন, এইদিন স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে সূর্যের মতো চির ভাস্বর-উজ্জ্বল মহান নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। যুদ্ধবিধ্বস্ত ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সদ্য স্বাধীন বাঙালি জাতির কাছে ছিল একটি বড় প্রেরণা। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ তীতিক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধে বির্জয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রশ্নে বাঙালি জাতি যখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি তখন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু, পৌর কাউন্সিলর মোঃ মোকসেদ, শহিদুল্লাহ, আমিনুল ইসলাম গার্নেল, আরিফ, সাহেব আলী প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
