• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সেপ্টে. 28, 2022

ঢাকার ধামরাইয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার (৭৬ তম) জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে ধামরাই উপজেলা চত্ত্বরে ধামরাই উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা ২০ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোহাদ্দেস হোসেন, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা সহ দলীয় সর্বস্তরের নেতা কর্মীগণ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments