• মঙ্গল. মে ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ৫০০ শিক্ষার্থী পেল খাতা কলম

মে 19, 2026

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী (এফএইচ এসোসিয়েশন) ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিস এর উদ্যোগে প্রায় ৫০০ শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১৮ মে) সকালে উপজেলার কুল্লা ইউনিয়নে ৪৯৭ জন শিক্ষার্থীর মাঝে প্রতিজনকে ১২ পিস করে খাতা ও ১০ পিস করে কলম উপহার দেয়া হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী (এফএইচ এসোসিয়েশন) ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার উজ্জল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সমাজ সেবা অফিসার এস এম হাসান।

শিক্ষার্থীরা জানান, ফুড ফর হাংরী সংস্থাটি আমাদের লেখা পড়ায় উৎপাহ দিতে প্রায় সময়ই পাশে থাকে এতে আমরা অনেক আনন্দিত ও উপকৃত হই।

সভাপতির বক্তব্যে উজ্জল মন্ডল বলেন, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতেই আমরা শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম উপহার দিচ্ছি।

সমাজসেবা অফিসার এস এম হাসান বলেন, “সকল শিশু এই উপহার পেয়ে অনেক আনন্দিত হবে এবং এসব উপকরণ তাদের জীবন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এফ এইচ এসোসিয়েশন-কে আন্তরিক ধন্যবাদ। এছাড়াও এফ এইচ এসোসিয়েশন যে কার্যক্রম পরিচালনা করছে, তা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।”

অনুষ্ঠানে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দের সাথে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ উদ্বোধন করেন। এ সময় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments