• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে শিশু সুরক্ষায় করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ফেব্রু. 1, 2023

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলায় শিশুদের সুরক্ষায় করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এ সভায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ধামরাই সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার এম এ হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সমাজসেবা অফিসার শিবলিজ্জামান, ধামরাই থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ পরিদর্শক তামিমা আক্তার, কুমিল্লা দায়রা জজ আদালতের প্রবেশন কর্মকর্তা নুরুল আমীন।

সভায় বক্তারা বলেন, আগামী দিনের জাতি গঠনে পূর্ণমাত্রায় শিশুর মেধা বিকাশ নিশ্চিত করা এবং শিশুর কল্যাণ, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে শিশু আইন, ২০১৩। ১৯৭৪ সালের শিশু আইন রহিত করে প্রণীত হয়েছে এ আইন। শিশুদের অন্য অপরাধীদের সঙ্গে বিচার করা ঠিক নয়। এ ছাড়া তাকে বারবার আদালতে হাজির করলে সে মানসিকভাবে নানা জটিলতায় পড়তে পারে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অত্যন্ত সচেতন হতে হবে। তাদের আইন সম্পর্কে জানতে হবে। আইন জানা থাকলে তারা এর ব্যবহার সঠিকভাবে করতে পারবে। এ আইন যেমন তাদের জানতে হবে, তেমনি অন্যদেরও জানাতে হবে।

বক্তারা আরোও জানান, শিশুদের সুরক্ষা প্রদানে সরকার চালু করেছে টোল ফ্রি চাইল্ড হেল্প লাইন ‘১০৯৮’। এ হেল্প লাইনের মাধ্যমে বিগত দুই বছরে তিন লাখ শিশুকে সহযোগিতা প্রদান করা হয়েছে। এই নাম্বারটি আন্তর্জাতিকভাবে ব্যবহার করা হয়। শিশুদের যে কোন সমস্যায় এই নাম্বারে ফোন দিয়ে পরামর্শ পাওয়া যাবে।

আইনের সাথে সংঘাতে জড়িত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় করণীয় সমাজসেবা প্রবেশন অফিসার, থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, সমাজকর্মী, সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে সভায় আলোচনা করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments