
মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে মেজর জেনারেল মো. মঈন খান বলেন, ‘’কোন ভয়ভীতি নেই, যদি কেউ ভয়ভীতি দেখায় আমাদের জানাবেন। আপনাদের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করবে। আপনারা যেন সুন্দরভাবে সংসার ও ব্যবসা করতে পারেন সেটা নিশ্চিত করা হবে।’’
তিনি বলেন, ’’নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা হল সবচেয়ে বড় কথা। কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সদস্যদের জানাবেন, তারা মুহূর্তের মধ্যে চলে আসবে।’’
ধামরাই থানা পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, ”সেনাবাহিনী পুলিশকে সর্বোচ্চ সহায়তা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সবার আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, সাভার সেনানিবাসের ৮১ ইনফেন্ট্রি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল্লাহ, কমান্ডিং অফিসার ৮ প্রকৌশলী ব্যাটালিয়ন লে. কর্নেল মাহফুজুর রহমান, ধামরাই উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মো. জামাল হোসেন, আসরাফ আলী, আশিকুজ্জামান স্বপন, জ্যোতিবিদ্যা নিকেতনের প্রধান হৃদয় বিহারসহ স্থানীয় আরও অনেকেই।

