• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা

মে 2, 2024
  • রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তস্বল্পতা এবং অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য (Awareness Campaign on Food Safty, Food Hygiene, Anaemia & Malnutrition and Healthy aging) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (০২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের “একাত্তর” কনফারেন্স হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসে কর্মরত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল মোহন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ আকিব হোসাইন, মেডিকেল অফিসার (আইসিটি) ডা. শাওন বড়ুয়া, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহানা পারভীন।

    সভায় বক্তারা খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে সকল কে সচেতন হওয়ার এবং খাদ্য স্বাস্থ্যবিধি মেনে চলা সহ রক্তস্বল্পতা এবং অপুষ্টি স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক এর গুরুত্বরোপ করা হয়। এছাড়াও সভায় পরিবারের শিশু থেকে সুষম খাদ্যাভ্যাস গঠন ও ক্ষতিকর খাদ্য পরিহারের উপর গুরুত্ব আরোপ করেন এবং স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্য সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম করে স্বাস্থ্য সম্মত খাবার গ্রহনের পরামর্শ প্রদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জুলেখা বেগম, কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ হোসেনসহ উপজেলার ৪৮ টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি ও সাংবাদিকবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments