
রাজিউল হাসান পলাশঃ মানব জীবনে চোখের কোনো বিকল্প নেই। চোখের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।আর সেই চোখের যত্নে ধামরাইয়ে ফ্রি চক্ষু ক্যাম্প করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই)।
শুক্রবার (২ জুন) সকাল থেকেই এসডিআই এর ফার্মার্স ট্রেনিং সেন্টারে এসডিআই ও লায়ন আই ইন্সটিটিউট এন্ড হসপিটাল এর যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।
ধামরাইয়ের দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে বিনামূলে চিকিৎসা সেবা দিতেই এমন আয়োজন করেছেন বলে জানান এসডিআই এর নির্বাহী পরিচালক সামছুল হক।
তিনি আরোও জানান, এসডিআই বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে, বেকারত্ব দূরীকরণে বিভিন্ন প্রকল্প গ্রহণ, মাদকবিরোধী আন্দোলনে জনগণ ও প্রশাসনকে সহায়তা, ক্ষুদ্র ঋণের মাধ্যমে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে সহায়তা করে থাকে প্রতিষ্ঠানটি। আমরা এ ধরনের মহৎ কাজের সঙ্গে একাত্ব হতে পেরে খুবই আনন্দিত। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ধামরাইবাসীকে সেবা করার লক্ষ্য থেকেই এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়া।
এ ক্যাম্পেইনে চোখে ছানি পড়া রোগীদের সেবা, অপারেশন, ইত্যাদি সুবিধা দেওয়া হচ্ছে। লায়ন আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন বাছেদের নেতৃত্বে ০৪ জন অভিজ্ঞ ডাক্তার এবং এসডিআই এর হেলথ অফিসার ডাঃ শাহীন ও ডাঃ সাকিবসহ ২৫ জনের একটি দল এই সেবা প্রদান করেন। এখানে প্রায় ২০০০ হাজার চক্ষু রোগী চিকিৎসা সেবা নিয়েছে। এখান থেকে বাছাই করা ৩০০ জনকে চোখের ছানি অপারেশেন করা হবে। যাদের অপারেশন প্রয়োজন নেই তাদের চিকিৎসার জন্য সমস্ত ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
