• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে আবারও প্রধানমন্ত্রীর উপহার ৭৫টি ঘর পাচ্ছেন গৃহহীনরা

আগস্ট 8, 2023

রাজিউল হাসান পলাশ: আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্যদিয়ে আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ধামরাই উপজেলায় আবারও ৭৫ টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন। ধামরাইয়ে এর আগে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়েছেন ৫০৫ টি পরিবার। পর্যায়ক্রমে ৬০০ ভূমিহীন পরিবারকে এই উপহার প্রদান করা হবে।

আগামীকাল ০৯ আগস্ট সকাল ৮:৩০ টায় ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ধামরাই উপজেলার ভূমিহীন এবং গৃহহীন পরিবারের মধ্যে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত ৭৫টি বাড়ির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। ০৮ আগস্ট ২০২৩ দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে এসকল তথ্য নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

উপজেলা প্রশাসন জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ধামরাই উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ধামরাই উপজেলায় মোট ৬০০ গৃহের মধ্যে ১ম পর্যায়ে ৩৫ টি, ২য় পর্যায়ে ৩৫ টি, ৩য় পর্যায়ে ১৫০ টি এবং চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ২৮৫ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়েছে। আগামীকাল ০৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত থেকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) ৭৫ টি ঘরের দলিল সংশ্লিষ্টদের মাঝে হস্তান্তর করা হবে। অবশিষ্ট ২০ টি ঘরের কাজ নির্মাণাধীন রয়েছে, যা কাজ সম্পন্ন হলে হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী জানান আগামীকাল ০৯ আগস্ট রোজ বুধবার সকাল ৮:৩০টার সময় সারাদেশে একযোগে অনুষ্ঠেয় আশ্রয়ন প্রকল্প ২ আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। জমিসহ ঘরের দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন ঢাকা ২০ এর সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments