• বৃহস্পতি. মে ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক সবুজ

জানু. 15, 2021


ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আমাদের নতুন সময় পত্রিকার ধামরাই প্রতিনিধি আদনান হোসেন সভাপতি ও চ্যানেল এস টিভির ধামরাই প্রতিনিধি এস এম সবুজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপজেলার মিডসান রেস্টুরেন্টে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মিজানুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে হুমায়ুন রশিদ (বাংলা টিভি), সহ-সভাপতি সম্রাট আলাউদ্দিন (দেশের কন্ঠ), সাংগঠনিক সম্পাদক পদে রাজন আহমেদ (সিএনএন বাংলা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন রুবেল (দৈনিক আলোকিত সকাল), অর্থ ও দপ্তর সম্পাদক পদে রুহুল আমিন (ভোরের চেতনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জাকির হোসেন (সময়ের আলো), ক্রিয়া ও সাংস্কৃতিক পদে আমজাদ হোসেন (দৈনিক আজকের সংবাদ), নির্বাহী সদস্য পদে আব্দুল বারেক (দৈনক মুক্তমত), বুলবুল খান পলাশ (দৈনিক গনজাগরণ)।

প্রসঙ্গত, ধামরাই রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে ২০১৫ সালে। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ১৯ জন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments