• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত সখীপুর থানায় কর্মরত মনিরুজ্জামান

মার্চ 15, 2022
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত সখীপুর থানায় কর্মরত মনিরুজ্জামান
বাদল হোসাইন সখীপুরঃ-
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সখীপুর থানায় কর্মরত উপ-পরিদর্শক (নি:) মোঃ মনিরুজ্জামান। অপরাধ দমনে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ বছরের ফেব্রুয়ারি মাসে জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে নির্বাচিত হন।
সখীপুর থানায় কর্মরত ১৮ মাসে তিনি টাঙ্গাইল জেলায় ৫ বার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন।
মাসিক অপরাধ দমন সভায় মঙ্গলবার(১৫ মার্চ) টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় মোঃ মনিরুজ্জামানকে ক্রেস্ট উপহার দেন।
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত মনিরুজ্জামান বলেন, ‘এ স্বীকৃতি আগামীতে আরও ভালো কিছু করার উৎসাহ এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আমাকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে।’আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি যাতে সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারি।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments