• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মে 13, 2019

রঞ্জু আহমেদ
জেদ্দায় বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে বিশিষ্ট-জন ও সাধারণ নাগরিকদের নীয়ে এক ইফতার ও দোয়া মাহফিলে সিয়াম সাধনার উপর রোজার গুরুত্ব, ফজিলত সহ রোজা কায়েম করার বিষয়ে কুরান ও হাদিসের আলোকে বয়ান রাখেন মাওলানা মোহাম্মদ মাশকুরুর রহমান। অতঃপর প্রবাসী সমাজ এবং বাংলাদেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

ইফতারের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আক্কাস মিয়া। সমিতির সাধারণ সম্পাদক আমির মোহাম্মদ ফিরোজ ও মোহাম্মদ শাহজাহান এর যৌথ পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়া,

বিশেষ অতিথিগণের মধ্যে ছিলেন, সোনালি ব্যাঙ্ক প্রতিনিধি ফজলুল কবির, সমিতির প্রধান পৃষ্ট পোষক আলহাজ আব্দুল রহমান, প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান সিরাজি, উপদেষ্টা সি আই পি নুর মোহাম্মদ ভুঁইয়া এছাড়া,
আরো উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, ওমর ফারুক চৌধুরী, সাইফুল ইসলাম বাবুল, খোরশেদ আলম, রৌশন জামিল শিপু, কাসেম মজুমদার, মনির হোসেন সহ বিভিন্ন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বীরমুক্তিযোদ্বা, ডাক্তার, প্রকৌশলী, স্কুলের শিক্ষক, স্কুল পরিচলনা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments