গ্রীসের রাজধানী এথেন্সে বাংলাদেশ ছাত্রলীগ গ্রীস শাখার আয়োজনে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পূর্ণমিলনী ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে পাঠ্যচক্র বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
জহিরুল ইসলাম, গ্রীসঃ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গ্রীস ছাত্রলীগের সাঃ সম্পাদক মোহাম্মদ মুমিন খানের সভাপতিত্বে ও সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সজিব মাতুব্বরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তা হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন লিয়াকত। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামীলীগের সহ সভাপতি,আবিদ হানজালা এম এ সামাদ মাতব্বর, আলমগীর হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক আমিন মাষ্টার, মোখলেছুর রহমান রহিম, সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার গ্রীস আওয়ামীলীগের মহিলা বিষয়ক, সম্পাদিকা, কাজী মৌসুমি পারভিন, গ্রীক বাংলা এডুকেশন সেন্টারের প্রতিষ্ঠা সভাপতি দাদন মৃধা গ্রীক বাংলা এডুকেশন সেন্টারের সভাপতি, শেখ আব্দুস সালাম, গ্রীস যুবলীগের আহবায়ক কামরুল হাসান ও যুগ্ম আহবায়ক রাসেল মিয়া।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন: সজিব বেপারি যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রীস ছাত্রলীগ, সফিকুল ইসলাম ফারসি সাংগঠনিক সম্পাদক, গ্রীস ছাত্রলীগ ও ছাত্রলীগ নেতা নাঈম মাতুব্বর, মেহেদী হাসান হৃদয়, আকাশ, দূর্জয়, রাজু, শামিম, আবির, বায়জীদ,মুরছালিন, বুলবুল, জুবেল, প্রমুখ।
অনুষ্ঠানের শেষে কেক কাটা ও আপ্যায়নের ব্যবস্থার মধ্যদিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন গ্রীস ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মুঁমিন খান।
