• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গাদাগাদি করে শ্রমিক পরিবহন করায় দুই কারখানাকে জরিমানা

এপ্রিল 23, 2021


রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি নির্দেশ অমান্য করে গাদাগাদি করে শ্রমিক পরিবহন করায় প্রতিক সিরামিক ও গ্রাফিক্স টেক্সটাইল কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৩ এপ্রিল দুপুরে উপজেলার প্রতীক সিরামিক ও গ্রাফিক্স টেক্সটাইল কারখানার বাসে অতিরিক্ত শ্রমিক বহন করায় ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার।

তিনি জানান, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। তবে অনেকে নানা অজুহাতে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানে দুটি কারখানার বাসে অতিরিক্ত শ্রমিক পরিবহন করায় ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments