বিশ্ব মহামারী করোনা ভাইরাসে সর্বাধিক মৃতের দেশ ইতালি। আর এই ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের প্রায় ৩ লক্ষ সহ দেশটির প্রায় ৬০ মিলিয়ন মানুষ এখন ঘরবন্দি। সেখানকার প্রবাসীরা বর্তমান পরিস্থিতি মোকাবেলা কেমন আছেন? ইতালির বিভিন্ন অঞ্চলে পরিচিত প্রবাসীদের মাধ্যমে সকলের খোঁজ নিয়েছেন ধামরাই পৌরসভার মেয়র ও ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির মোল্লা।
মেয়র কবির মোল্লা বলেন, প্রবাসীরা আমাদের ভাই। দেশের বাইরে কিংবা ভিতরে যেখানেই থাকুক না কেন, তারা যেন সুরক্ষায় থাকে। তিনি প্রবাসীদের কথা ভেবে বলেন, ইতালিয়ান সরকার করোনা ভাইরাস প্রতিরোধে যে সকল নির্দেশনা দিয়েছেন তা যেন প্রবাসীরা যথাযথ পালন করেন, সর্বোচ্চ সতর্কতায় ও সচেতনতাই এনে দিতে পারে করোনা ভাইরাস থেকে মুক্তি।
এছাড়াও কবির মোল্লা একটি বিবৃতিতে উল্লেখ করেন, “প্রিয় প্রবাসী ভাই-বোন ও বন্ধুরা, আপনারা আমাদের অত্যান্ত সম্মানীত ব্যক্তি আপনারা দেশে আসছেন আপনাদের কে স্বাগত জানাই। অনুগ্রহ পূর্বক দয়া করে আপনারা ঘরের মধ্যে অবস্থান করুন। জরুরী প্রযোজন ব্যতিত আমরা সবাই কয়েক দিন নিজ গৃহে অবস্থান করি।” ধামরাই পৌরসভার মেয়র হিসেবে তিনি ইতিমধ্যে করোনা ভাইরাস সতর্কতায় প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং তা বাস্তবায়ন করছেন।
বর্তমান দেশে প্রবাসীদের নিয়ে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে মেয়র কবির মোল্লা বলেন এই মুহূর্তে আমাদের সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তবে সকলকে সতর্কতামূলক অবস্থান গ্রহণ করে, মরণঘাতি এই করোনাভাইরাস যুদ্ধে জয়ী হতে হবে। প্রবাসীরা মনে করেন, তার এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণ উপকৃত হবেন, অন্যদিকে প্রবাসীদের সম্মান বৃদ্ধি পাবে।
