• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

ডিসে. 30, 2021

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণে ব্যর্থ হয়ে গলায় ফাঁস নিয়ে মো: রাশেদুল ইসলাম টিটু (১৭) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়চন্দ্রাইল গ্রামে নিজ ঘরে ফাঁস নেয় সে।

রাশেদুল ইসলাম টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল আ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলো। সে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

রাশেদুলের ছোট বোন জান্নাতুল আক্তার বলেন, দুপুরের দিকে ফলাফল প্রকাশের পরপরই ভাই দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ দরজা বন্ধ করে থাকলে আমি তাকে ডাকাডাকি করি। পরে ফুপুকেও ডাক দেই। অনেকক্ষণ ডাকাডাকির পরেও দরজা না খুললে দরজা ভেঙ্গে ঞরে ঢুকে দেখতে পাই ভাই ফাঁস লাগিয়েছে। পরে সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআইদ মো: সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পাই। মরদেহের সুরতহালের কাজ চলছে। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments