শামিউল ইসলাম চয়ণ: মুসলিম ধর্মাবলম্ভীদের পবিত্র ধর্ম গ্রন্থগুলোর মধ্য সর্বশ্রেষ্ট গ্রন্থ পবিত্র কোরআন। আর তাই বৃটেনের বেড়ে উঠা নতুন মুসলিম প্রজন্মের কাছে পবিত্র কোরআনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে এবং পবিত্র কোরআনকে সহীহ শুদ্ধভাবে তেলাওয়াত এবং এর প্রতি স্পৃহা যোগাতে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ প্রথম বারের মত সমগ্র বৃটেন জুড়ে আয়োজন করতে যাচ্ছে স্কুল কিরাত প্রতিযোগিতা ২০২০। অনূর্ধ-১৬ বছর বয়সী স্কুলভিত্তিক এই প্রতিযোগীতায় বৃটেনের যেকোন স্কুল,মাদ্রাসা,মসজিদ ও মক্তব থেকে ২ জন প্রতিযোগী অংশ গ্রহন করতে পারবে।
প্রতিযোগীতাটি নিয়ে এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন জানান এনটিভি সব সময় দর্শকদের জন্য বিভিন্ন অনুষ্টানমালার আয়োজন করতে থাকে। এরই অংশ হিসেবে এবার বৃটেনের নতুন প্রজন্মকে টার্গেট করে স্কুল ও মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীদের ইসলাম ও কোরআনের আগ্রহী করে তুলতে এনটিভি ইউরোপ আয়োজন করেছে স্কুল কিরাত প্রতিযোগিতা।
তিনি আশা করেন. স্কুল ও মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশ নিয়ে দ্বীন ইসলাম ও পবিত্র ধমগ্রন্থ গুলোর বিষয়ে অনেক জ্ঞান লাভ করবে। প্রতিযোগীতাটির অংশ হতে শিশু কিশোরদের অভিভাবকদেরও এগিয়ে আসার আহবান জানান এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী এই কমকর্তা।
জানা গেছে, এনটিভি ইউরোপ আয়োজিত স্কুল কিরাত প্রতিযোগিতা সম্প্রচার শুরু হবে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে এবং চলবে টানা তিনমাস। এতে বিচারক হিসাবে থাকবেন বৃটেনের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ। এছারাও প্রতিযোগিতার বিষয়ে অনুষ্টানটির প্রযোজক ও এনটিভি ইউরোপের অনুষ্টানমালা প্রধান মইনুল হোসাইন মুকুল জানান, শতাব্দি থেকে শতাব্দি ধরেই সহীহ ও শুদ্ধ এবং সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত সবার কাছে প্রশংসিত হয়ে আসছে। আর এ অনুষ্টানের মাধ্যমে তরুন প্রজন্মকে কোরআনের প্রতি আকৃষ্ট করে তুলার পাশাপাশি মেধাবী তরুনদের সামনে নিয়ে আসাই হবে অনুষ্টানের মূল লক্ষ্য। এদিকে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারীর জন্য রাখা হয়েছে বিশেষ পুরুস্কার । এছারাও থাকছে,ক্রেস্ট, সার্টিফিকেট, এবং নগদ অর্থ পুরুস্কার। শুধু তাই নয় সেরা ২০ জনের জন্য থাকছে নগদ অর্থ,সার্টিফিকেট সহ আরো অনেক আকর্ষনীয় পুরুস্কার।
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজয়ীরা পাবে বছরব্যাপী এনটিভি ইউরোপে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ। এনটিভি ইউরোপ স্কুল কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হলে যোগাযোগ করতে হবে নিম্ন লিখিত নাম্বার অথবা ইমেইলে : : 07512320782, 02075371930 ,qirat@europentv.com রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ১৫ই নভেম্বর। প্রতিযোগীতায় অংশ নিতে চাওয়া সকল আগ্রহী শিক্ষার্থীরা চাইলে ফোন করে অথবা ইমেইলের মাধ্যমে অনুষ্টানের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
