• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

এনটিভি অনলাইনের সম্পাদক হলেন ফকরউদ্দীন জুয়েল

নভে. 25, 2021

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এনটিভি অনলাইন’-এর সম্পাদক হলেন খন্দকার ফকরউদ্দীন আহমেদ (ফকরউদ্দীন জুয়েল)। সম্প্রতি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এনটিভির অফিশিয়াল ওয়েবসাইট www.ntvbd.com-কে নিবন্ধন দেয়।

দীর্ঘ ১৯ বছরের সাংবাদিকতা জীবনে ফকরউদ্দীন জুয়েল প্রথম আলোয় প্রায় ১২ বছর এবং এনটিভি অনলাইনে ৭ বছর ধরে কাজ করছেন।

ফকরউদ্দীন জুয়েল ১৯৯৪ সালে ঢাকা শিক্ষা বোর্ডের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মেধা তালিকায় ১৭তম স্থান অধিকার করেন। এরপর ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে বিএ (অনার্স) পাস করেন ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে ষষ্ঠ স্থান অধিকার করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

সাংবাদিকতার দায়িত্ব পালনে ফকরউদ্দীন জুয়েল সিঙ্গাপুরে ‘নকিয়া কানেকশন ২০১০’ সম্মেলন, ২০১১ সালে ভারতের নয়াদিল্লিতে কোয়েনিগ সলিউশনের অনুষ্ঠান, ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন, ২০১৬ সালে সিঙ্গাপুরে গুগলের ‘থিংক পাবলিশিং/সি’ ইভেন্ট, ২০১৭ সালে সিডনিতে এনটিভি অস্ট্রেলিয়া আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যাল ও ২০১৯ সালে চীনের সিসিটিভি প্লাস আয়োজিত নবম গ্লোবাল ভিডিও মিডিয়া ফোরামে যোগ দেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments