জহিরুল ইসলাম এথেন্স (গ্রীস) থেকেঃ গ্রীসের রাজধানী এথেন্সে গ্রানিও নামক গলিতে অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্ট এর উপরের তিন তলা থেকে পুলিশের তাড়া খেয়ে পাশের বিল্ডিং এ নিজেকে পুলিশের হাত থেকে নিরাপদ করার সময় পিছলে পড়ে সরোয়ার আলম (৩২) প্রকাশ সরো নামের এক যুবক নিচে পড়ে গিয়ে নিহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে ।
গ্রাণীও -৮ এ গলিটি মূলত বাঙালি গলি হিসেবে বর্তমানে প্রচলিত।সরওয়ার যখন নিচে পড়ে যাচ্ছিল তখন রাত ৮ টা ৪৫ মিনিটের সময় প্রচুর পরিমাণে প্রবাসি বাংলাদেশিরা ঐ স্থানে এমনিতে জমায়েত অবস্থায় ছিল। পরে পুলিশ ঐ এলাকাটি ঘেরাও করে রাখেন।গলিতে থাকা লোকজন দিকবিদিক ছুটতে থাকে।নিউজটি লিখার সময় ও লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়নি।
ঐ গলিটি মূলত বাঙালি ব্যবসায়ীদের প্রধানতম স্থান প্রতিদিন শত শত প্রবাসী বাঙালিরা নিজেদের প্রয়োজনে গলিতে অবস্থান করে। গলির উভয় পাশে যেসব দালান রয়েছে প্রত্যেকটি দালানের ফ্লোরে বিপুল পরিমাণে প্রবাসী বাঙালিরা স্বল্প মূল্যে ভাড়া নিয়ে বসবাস করেন।নিহত সরওয়ার পূর্ব থেকে বিভিন্ন মামলার তালিকা ভুক্ত আসামি ছিল। পুলিশ ঐ দালানে সিড়ি দিয়ে উপরের দিকে উঠতে দেখে সে পাশের দালানে বাইরের সানসেট দিয়ে যাওয়ার সময় নিচে পড়ে গিয়ে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
গ্রীসে বর্তমান সরকার প্রবাসি বিরোধী মনোভাবাপন্ন তাই সাড়াশি পুলিশী অভিযানে সকল প্রবাসিরা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। এর মধ্যে আজকের ঘটনাটি প্রবাসি বাংলাদেশিদেরকে আরো বেশি আতংকিত করেছে।
