• বুধ. মে ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঈদুল আযহা উপলক্ষে সালথায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

মে 27, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযাহা ২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সালথা উপজেলার আটটি ইউনিয়নের ২০০ জন দুঃস্থ ও গরীব মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২৭ মে ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted