• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঈদ আনন্দ শোকে পরিণত হল সালথার কলেজ শিক্ষার্থী আলসাহাবের পরিবারে

এপ্রিল 12, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ঈদের নামাজ শেষে ফরিদপুরের সালথা উপজেলা থেকে মোটরসাইকেলযোগে নড়াইলে ঘুরতে যান তিন বন্ধু। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নড়াইল থেকে ফেরার পথে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কালনা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই যান মো. আলসাহাব মাতব্বর (২২) নামে এক কলেজ শিক্ষার্থী। এতে ঈদের আনন্দ শোকে পরিণত হয়েছে তাঁর পরিবারে। 

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের সাথে থাকা অপর দুই বন্ধুও। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মুসতাক (২০) নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। 

নিহত আলসাহাব সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের আসাদুজ্জামান মাতুব্বরের ছেলে। তিনি নগরকান্দা সরকারি কলেজের ইন্টার ফাস্ট ইয়ারের শিক্ষার্থী। গুরুতর আহত মুসতাক পাশের মাঝারদিয়া গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক সরদারের ছেলে। নিহতের পরিবারের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তবে অপর আহত একজনের নাম-পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে নিহতের প্রতিবেশী মোকাদ্দেস হুসাইন বলেন, ঈদের নামাজ শেষে আলসাহাব তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে নড়াইলে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলসাহাব ঘটনাস্থলেই মারা যান। অপর দুই বন্ধও গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে মুসতাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন,  কলেজে পড়ুয়া সন্তানকে হারিয়ে পাগলপ্রায় আলসাহাবের মা-বাবা।

১২ এপ্রিল ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments