• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আ’লীগের নয় নিজেকে বিএনপি নেতা দাবী করে নুরু মাতুব্বরের সংবাদ সম্মেলন

সেপ্টে. 3, 2025

মনির মোল্যা, সালথা ( ফরিদপুর) প্রতিনিধি:
আওয়ামীলীগের নেতা নয় নিজেকে বিএনপি নেতা বলে দাবী করেছেন ফরিদপুরের সালথা উপজেলার মাদ্রাসা গট্টির এলাকার আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা নুরু মাতুব্বর। তিনি আড়ুয়াকান্দী গ্রামের মৃত্যু হাশেম মাতুব্বরের বড় ছেলে। নুরু মাতুববর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ছিলেন বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মাদ্রাসা গট্টি মোড়ে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বক্তব্যে কালে বলেন, আমি ২০১৫ সাল পর্যন্ত বিএনপির কমিটি ছিলাম। সেখানে আমি গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি।
এরপর আওয়ামীলীগের চাপ অনেক হামলা, মামলার স্বীকার হয়েছি। আওয়ামীলীগের দেওয়া মিথ্যা মামলায় জেল খেটেছি। আমাকে চাপে ফেল তাদের গ্রাম্য দলে মিশতে বাধ্য করেছে। আমি কখনও আওয়ামীলীগের হই নাই। মরহুর কে এম ওবায়দুর রহমানের একজন বিশ্বাস্ত কর্মী ছিলাম। তিনি আমার বাড়িতে অনেকবার এসেছেন, আমার মায়ের হাতের পিঠাপুলিও খেয়েছেন।

একটি কুচক্রী মহল আমাকে আওয়ামীলীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যেমে এবং সমাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার করে আমাকে রাজনৈতিক ভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানায় এবং আপনাদের কাছে বিচার চাই।
আমি আওয়ামীলীগের কোন কমিটিতে নাম নেই, আর যদি আমার অজান্তে কোন কমিটিতে নাম থাকে আজ থেকে তা আমি প্রত্যাহার করলাম।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির কর্মী নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসহাক মাতুব্বর, সায়েদ মীর,আফতার খান, শুকুর খান, পাজ্ঞু মাতুব্বর সহ কয়েক শত নেতাকর্মীবৃন্দ।

৩ সেপ্টেম্বর ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments