• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আ’লীগ সরকারের হাতে দেশ নিরাপদ – কাজী সিরাজ!

মার্চ 7, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:  ফরিদপুরের মধুখালি উপজেলায় অবস্থিত কাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, জিনিষনগর মধুখালিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার কাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয় এর সভাপতি জনাব দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কাজী সিরাজুল ইসলাম বলেন আওয়ামী লীগের হাতে দেশ আজ নিরাপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন হয়।

এসময় বিশেষ অতিথি ছিলেন জনাব মির্জা মনিরুজ্জামান বাচ্চু চেয়ারম্যান মধুখালি উপজেলা পরিষদ ও সভাপতি মধুখালি উপজেলা আওয়ামী লীগ, প্রফেসর ড. এস.এম. ওয়াহিদুজ্জামান সাবেক মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জনাব মুহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ ভাইস চেয়ারম্যান মধুখালি উপজেলা পরিষদ, জনাব মতিয়ার রহমান মোল্যা বীরমুক্তিযোদ্ধা ও সভাপতি ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব শাকির আহমেদ টোকন সাধারণ সম্পাদক ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগ। আরো উপস্থিত ছিলেন আকরামুজ্জামান মৃধা রুকু সাধারণ সম্পাদক বোয়ালমারী উপজেলা কৃষক লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ আসাদুল করিম প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments