
আল আমিন, বিশেষ প্রতিনিধি, আয়ারল্যান্ড: ইউরোপের অন্যতম উন্নত দেশ আয়ারল্যান্ডে বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের বাস। দেশটিতে এখনো বাংলাদেশ দূতাবাস স্থাপন না হওয়ায় লন্ডন হাইকমিশন থেকে প্রবাসী বাংলাদেশীদের দেয়া হচ্ছে কনস্যুলেট সেবা।
অল বাংলাদেশী অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড এবং গলওয়ে বাংলাদেশি কমিউনিটির সহ প্রবাসী বাংলাদেশী স্বেচ্ছাসেবীদের সহায়তায় গলওয়ে শহরে অনুষ্ঠিত কনসুলেট সেবা প্রদান করা হয় প্রায় ৫০০ শত প্রবাসীদের।
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস স্থাপন করা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত হলেও, কার্যক্রমের তেমন কোন অগ্রগতি হয়নি। তাই দ্রুত দূতাবাস স্থাপনের দাবী প্রবাসী বাংলাদেশীদের।
প্রবাসী বাংলাদেশীরা মনে করেন, সহজ সেবার পাশাপাশি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় ও বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ জন্য আয়ারল্যান্ডে প্রয়োজন দূতাবাস স্থাপন। এতে করে আরো বাড়বে প্রবাসী রেমিটেন্স প্রবাহ।
