ডেস্ক রিপোর্টঃ টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানির মিউনিখ আসবেন আগামী ১৪ ফেব্রুয়ারি। তিন দিনের এই সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন ।
শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা মিউনিখ যাবে ।
সুইডেন আওয়ামী লীগ নেতারাও ইউরোপ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে এসে যোগ দিবে ।
সুইডেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবিদ খানের নেতৃত্বে সুইডেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আগামী ১৪ ফেব্রুয়ারি মিউনিখ যাবে । প্রতিনিধি দলের সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন লিটন, সহসভাপতি রিয়াজ আহমেদ, সহসভাপতি জাকারিয়া খন্দকার, এক নম্বর যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুম বারি এবং প্রচার সম্পাদক মোহাম্মদ আফসার, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা মর্তুজা নিপু, উপসালা আওয়ামীলীগের নেতা আরিফসহ আরও অনেকে ।
