• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আগামী নির্বাচনে জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে- লাবু চৌধুরী এমপি

জুলাই 16, 2023

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। এই দেশের জনগণের জন্য শেখ হাসিনা রাত-দিন পরিশ্রম করে আসছেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে। আগামী সংসদ নির্বাচনে জনগণের ভোটেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।

গতকাল শনিবার বিকাল ৫টায় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের বল্লভদি গ্রামে ইউপি চেয়ারম্যান শাহিন খন্দকারের বাড়িতে অনুষ্ঠিত আ’লীগের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের এই উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য স্বাধীনতা বিরোধী চক্র প্রোপাগন্ডা ছড়াচ্ছে। যারা এসব করছে তারা এই দেশের কখনও ভালো চায় না। আওয়ামী লীগ সরকার কারো রক্তচক্ষু বরদাস্ত করবে না। জনগণ আমাদের সাথেই আছে। আমরা ভোটের মাধ্যমে সেটা প্রমাণ করবো। সেজন্য আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান তিনি।

বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী দেলোয়ার হোসেন, বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক পাঞ্জু মোল্যা, সহসাংগঠণিক সম্পাদক তাপস কুমার হোড়, প্রচার সম্পাদক ওলিয়ার রহমান, বল্লভদি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোলায়মান মোল্যা, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা বেগম, ছাত্রলীগ নেতা রনিছ খান মুন্নাসহ ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments