• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে লাবু চৌধুরী এমপির ঈদ শুভেচ্ছা বিনিময়

জুন 30, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা বিনিময় ও প্রীতি ভোজের আয়োজন করেছেন ফরিদপুর-২ আসনের
সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি)।

শুক্রবার দুপুরে সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। এসময় সালথা-নগরকান্দার হাজার-হাজার নেতা-কর্মীদের দুপুরের খাবার খাওয়ানো হয়।

এসময় নেতা-কর্মীরা নেতার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে অনেকেই আনন্দ প্রকাশ করে বলেন, আমরা মাননীয় প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার কাছে দাবী করি ফরিদপুর- ২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সালথা-নগরকান্দার উন্নয়নের রুপকার সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠ পুত্র বর্তমান এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হোক। আমরা আবারো লাবু চৌধুরীকে বিপুল ভোটে জয় লাভ করিয়ে আবারো সংসদে পাঠাবো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments