• শনি. অক্টো. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

আগস্ট 24, 2026

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলাকে সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে ‘এসো নির্মল ও সবুজ ধামরাই গড়ি’ স্লোগানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেছে স্টুডেন্টস এসোসিয়েশন অব ধামরাই-অ্যালামনাই।

সোমবার সকালে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের চন্ডিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। পরে পর্যায়ক্রমে জামিরা বাড়ি প্রাথমিক বিদ্যালয়, যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয়সহ উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়।

চন্ডিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টুডেন্ট’স এসোসিয়েশন অব ধামরাই-অ্যালামনাইয়ের যুগ্মসাধারণ সম্পাদক ও নবযুগ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধামরাইয়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজায়নের আওতায় আনার লক্ষ্য নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

স্টুডেন্ট’স এসোসিয়েশন অব ধামরাই-অ্যালামনাইয়ের পক্ষ থেকে জানানো হয়, ধামরাইকে সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, নবযুগ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মো. গোলাম মোহসীন, অ্যালামনাইয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আসাদুল হক শিকদার আবু, শোলধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং চন্ডিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর শফিকুল ইসলাম শিহাবসহ স্টুডেন্ট’স এসোসিয়েশন অব ধামরাই-অ্যালামনাইয়ের একঝাঁক সদস্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.