• বৃহস্পতি. আগস্ট ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মে 21, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি সচিবরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনোভাবেই সহিংসতাকারীদের ছাড় দেওয়া যাবে না। তিনি মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

২১ মে ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.