• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

এপ্রিল 27, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় কৃষকদের অংশগ্রহণে‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলা পরিষদের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্য এবং এনজিও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আবুল হোসেন মিয়া এবং পার্টনার প্রকল্পের ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. হাফিজ হাসান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলাম এবং সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কংগ্রেসে অংশগ্রহণকারীদের জন্য কীটনাশকমুক্ত ফল ও সবজি উৎপাদন, ডাল ও তেল ফসল চাষ, আধুনিক সেচ পদ্ধতি, কৃষক স্মার্ট কার্ড, বীজ উৎপাদন, নিরাপদ খাদ্য পরীক্ষা, জৈব সার ব্যবহার এবং নারী ও তরুণ উদ্যোক্তা উন্নয়নসহ মোট ১০টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা টেকসই ও নিরাপদ কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

২৭ এপ্রিল ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.