• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় যুবদল নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

মার্চ 27, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাবেক যুবদল নেতা বাবলু মোল্যা (৬০)-এর ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবলু মোল্যাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি ওই গ্রামের জাফর মোল্যার ছেলে।

এ ঘটনায় রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী পরিবার নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে একই গ্রামের নজরুল মোল্যা, তার ছেলে রুমন মোল্যা ও তুহিন মোল্লার নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাবলু মোল্যার সঙ্গে নজরুল মোল্যার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে এ বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল মোল্যার ছেলে রুমন মোল্যা ও তুহিন মোল্লা বাবলু মোল্যার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৭ মার্চ ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments