• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় পাটের গোডাউনে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মার্চ 27, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা বাজারে একটি টিনশেড গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩৫০ মণ পাটসহ অন্তত তিনটি দোকান পুড়ে গেছে। এতে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতেও। ফলে অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক তার টিনের ছাদের ওপর পড়ে আগুনের সূত্রপাত হয়। তার গোডাউনে থাকা ৩৫০ মণের বেশি পাট এবং প্রায় ৩০ মণ মসুর ডাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার একারই প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থল পরিদর্শন করে সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, যেহেতু বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের শুত্রপাত।আমরা বিদুৎ বিভাগের সাথে কথা বলে বৈদ্যুতিক লাইনগুলো সঠিকভাবে স্থাপনের ব্যাপারে কাজ করবো। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। সালথা উপজেলা প্রশাসন সবসময় সবার পাশে থাকবে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

২৭ মার্চ ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.