
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসেন ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা শিক্ষা। মানুষের পাশে থাকতে হবে উপকার করতে হবে মানুষের ক্ষতি করা যাবে না অপমান করা যাবে না। অত্যাচার অনাচার করা যাবে না। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমান কখনো সালথা-নগরকান্দায় এই গুলা করে নাই। ওনার সন্তান হিসেবে আমি কথা দিতে পারি আমার চাওয়া পাওয়ার কিছু নাই বাহিরদিয়া রামকান্তপুর সালথা থেকে। আমার একটাই চাওয়া আপনারা ভালো থাকবেন। আমি আমার মা বোনদের বলি আপনারা যদি আমাকে একটা ভোট দেন। আপনাদের বোন হিসেবে মেয়ে হিসেবে আমৃত্যু আপনাদের পাশে থাকবো আপনাদের জন্য কাজ করবো। আমার কোনো স্বার্থ নাই। আমার আব্বা কোনোদিন স্বার্থ দেখে নাই সবাই কে বুকে টেনে নিয়েছে। তিনি কখনো কোন দলমত দেখে নাই সবার জন্য কাজ করে গেছে। আমরা ইসলাম ধারণ করি পালন করি হৃদয়ে মনে। আমরা ইসলাম বিক্রি করে খাই না।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.আছাদ মাতুব্বরের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমা, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বিএনপি নেতা ইনামুল হোসেন তারা মিয়া, আব্দুর রব, মুরাদ মাতুব্বার, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, বালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২ ফেব্রুয়ারি ২০২৬
