• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ধানের শীষের পক্ষে কোকো স্মৃতি সংসদ কমিটির লিফলেট বিতরণ

জানু. 30, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ এর ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ফরিদপুরের সালথা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী সালথা উপজেলার বিভিন্ন বাজারে জনগনের কাছে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির সভাপতি মো. ইয়াসিন বিশ্বাস, সহ-সভাপতি মো. ডালিম খন্দকার, সাধারণ সম্পাদক মো. শামীম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন শেখ, প্রচার সম্পাদক শাকিল খন্দকার, ভাওয়াল ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির সভাপতি মো. হাদিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির সভাপতি মো. ইয়াসিন বিশ্বাস সাংবাদিকদের বলেন, ফরিদপুর- ২ আসনে বিএনপি ও ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার পক্ষে আমরা দিনব্যাপী লিফলেট বিতরণ করেছি। যেখানে গিয়েছি সেখানেই ধানের শীষ প্রতীকের ব্যাপক সারা পেয়েছি। আগামী ১২ তারিখে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক জয় লাভ করবে ইনশাআল্লাহ।

৩০ জানুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.