• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নানা আয়োজনে চ্যানেল এস এর বর্ষপূর্তি উদযাপন

জানু. 28, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপতি উপলক্ষে ফরিদপুরের সালথায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) সকাল ১১ টায় একটি র‍্যালি বের করে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‍্যালি শেষে সালথা প্রেসক্লাবে কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চ্যানেল এস’র সালথা উপজেলা প্রতিনিধি আবু নাসের হুসাইনের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাবেক সভাপতি সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক সাইফুল ইমলাম, সিনিয়র সাংবাদিক বুলবুল হুসাইন,মনির মোল্যা, মজিবুর রহমান, সালথা প্রেসক্লাবের সহসভাপতি আজিজুর রহমান, মিঞা লিয়াকত হোসাইন, অর্থ সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার, কার্য নির্বাহী সদস্য শরিফুল হাসান, সদস্য মজিবুর রহমান,সাইফুল ইসলাম মারুফ, বিধান মন্ডল প্রমূখ।

আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গান পরিবেশন করেন সালথা লালন নবধারা সঙ্গীত একাডেমীর সভাপতি গীতিকার ও সুরকার বাবু বলরাম সরকার, শিল্পী সাইফুল ইসলাম ও লালন নবধারা সঙ্গীত একাডেমীর সাধারণ সম্পাদক প্রল্লাদ কুমার শীল।

২৮ জানুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments