• রবি. মে ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

উন্নত দেশ গড়তে শিক্ষার বিকল্প নেই- ফরিদপুরের ডিসি কামরুল হাসান

মে 27, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেছেন, উন্নত দেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। জেলার শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থী ঝরেপড়া রোধ করতে জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতা করা হবে। সবাই পড়াশোনায় অনেক মনোযোগী হতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত জাতীতে পরিনত হতে পারে না। শিক্ষাই হচ্ছে জাতীর মেরুদন্ড। পড়াশোনার পাশাপাশি ছেলে-মেয়েদের সুস্থ স্বাভাবিক মননশীল করে গড়ে তুলতে ও মাদকের ভয়াবহ ছোবল হতে রক্ষা করতে খেলাধুলারও দরকার আছে। শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ অব্যহত থাকবে। এসময় তিনি শিক্ষকদের যথাযথ সম্নান করতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

(২৭ মে) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের এর ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (উন্নয়ন তহবিল) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসম উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, সহকারী কমিশনার কাজী আরিফুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার (কৃষিবিদ) সুদীপ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পারিবারের মাঝে ঢেউটিন ও তিনজন ভিক্ষুককে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা হয়।

২৭ মে ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted