• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথার বহিষ্কৃত বিএনপি নেতা নাসির গ্রেপ্তার

মে 4, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার প্রধান আসামি ও সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

(৪ এপ্রিল) রোববার দুপুর ২টার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নাসির কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে।

সালথা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ও তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় হাসান আশরাফের সমর্থক বিএনপি নেতা মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যার দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়িঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার প্রধান আসামি ছিলেন নাসির উদ্দিন মাতুব্বর।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান জানান, সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে ২টি বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments