• সোম. আগস্ট ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ১১টি বসতঘরে অগ্নিকান্ডে ভস্মীভূত অর্ধকোটি টাকার ক্ষতি

ফেব্রু. 8, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় শিশুদের খেলার সময় অগ্নিকান্ডে ৭টি বসত ঘরসহ মোট ১১ টি ঘর ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ৫টি পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া এলাকায় মোল্লা বাড়িতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

উপজেলা ফায়ার স্টেশন ও স্থানীয়সূত্রে জানা যায়, দুপুরে পর আহম্মদ মোল্যার ঘরের পাশে শিশুরা ম্যাচ লাইট দিয়ে পাট কাঠিতে আগুন নিয়ে খেলা করছিলো। সেখান থেকেই আহম্মদ মোল্যার ঘরে আগুন লাগে, মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। খবর পেয়ে উপজেলা ফায়ার স্টেশনের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড়ঘন্টা যাবত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ধান, পাট, চাউল, ফসল, নগদ টাকা, সোনা-গহনাসহ গৃহস্থালির সব কিছুই আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

অগ্নি কান্ডে পুরুরা মৃধাপাড়ার আলেম মোল্যার পুত্র ইব্রাহিম মোল্যা ১ টি, মোস্তফা মোল্যা ৩ টি, আহম্মদ মোল্যা ৪টি, মৃত সাইদ মোল্যার পুত্র আমিনুর মোল্যার ২টি, চান মোল্যার ছেলে মহিদ্দিন মোল্যা ১ টিসহ মোট ১১টি ঘর আগুনে পুড়ে যায়। এর মধ্যে ৭টি বসত ঘর রয়েছে। আগুনের তাপে কেউ সামনে আগাতে পারেি। আগুন লাগার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়। এর মাঝে আগুন থেকে রক্ষা করতে কিছু জরুরী কাগজ-পত্র সহ একটি ট্রাঙ্ক বাইরে রাখলে তা চুড়ি হয়ে যায়। বাকি প্রায় সব কিছুই পুড়ে নষ্ট হয়ে যায়।

সালথা ফায়ার স্টেশনের চার্জ অফিসার মোঃ রাজু আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রাস্তায় সমস্যা থাকায় আমাদের পৌঁছাতে একটু সময় লেগেছে।

৮ ফেব্রুয়ারি ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.