• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কোন অনুপ্রবেশ কারীর জায়গা বিএনপিতে নেই- শামা ওবায়েদ

অক্টো. 16, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের গুম, খুন ও লুটপাটের বিচার বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন কোন অনুপ্রবেশ কারীর জায়গা বিএনপিতে নেই, বিএনপির যে সকল নেতা কর্মীরা গত ১৭ বছর হামালা মামলা আর জেল জুলুম হুলিয়া মোকাবেলা করে বিএনপি করেছে তারাই বিএনপিকে সুসংগঠিত করবে। তিনি বুধবার বিকালে ফরিদপুরের নগরকান্দার বিনোকদিয়া বাজার প্রাঙ্গণে ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে আহত তরিকুল ইসলাম সুজন কে সহযোগিতা ও সমবেদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, গুলিতে আহত তরিকুল ইসলাম সুজন,সুজনের মাতা জয়নব বেগম,নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, সদস্য সাইফুর রহমান, যুবদল নেতা তৈযাবুর রহমান,হেলালউদ্দীন হেলাল,রবিউল ইসলাম বাবু, ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মিরান,খালিদ,জামাল,ওলামা দল নেতা মজিবর রহমান,বাবলু মোল্লা,মশিউর রহমান প্রমুখ। পরিশেষে শামা ওবায়েদ ইসলাম রিংকু তার ব্যক্তিগত তহবিল থেকে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহত তরিকুল ইসলাম সুজনকে সহায়তা প্রদান করেন।

১৬ অক্টোবর ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments