• মঙ্গল. মে ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নিসচা’র উদ্যোগে থ্রী হুইলার চালকদের প্রশিক্ষণ

অক্টো. 5, 2024

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনা রোধে  নিরাপদ সড়ক চাই(নিসচা) উপজেলা শাখার উদ্যোগে ৩ চাকার যানবাহন চালকদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৪ অক্টোবর সন্ধ্যা ৮ টায় অর্ধশত থ্রী হুইলার চালকদের নিয়ে পৌরসভার চন্দ্রাইল এলাকায় একটি গ্যারেজে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

জানা গেছে, আসছে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসটি সরকারি ভাবে ৮ম বারের মতো পালিত হতে যাচ্ছে। এ দিবসকে কেন্দ্র করে সারা মাস ব্যাপী নিসচা’র প্রায় ১২০ টি শাখা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামুলক বিভিন্ন কর্মসূচি নিয়ে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছেন। চলতি মাসে ৪র্থ তম দিনে নিসচা ধামরাই উপজেলা শাখা কমিটি ৩ চাকা/ থ্রী হুইলার চালকদের মাঝে সড়কে চলাচলের সঠিক নিয়ম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় চালকদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ছোট ছোট নাটিকা প্রদর্শন করে প্রশিক্ষণ প্রদান করে

এ সময় প্রধান আলোচক সংগঠনের সভাপতি এম. নাহিদ মিয়া রিকশা চালকদের উদ্দ্যেশে বলেন , নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে হলে আগে নিজেকে নিরাপদ রাখতে জানতে ও শিখতে হবে। সড়কে চলাচলের ক্ষেত্রে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব রয়েছে যা মেনে চললে দুর্ঘটনা হ্রাস পাবে। সড়কে শুধু দুর্ঘটনা নয় এমন কি প্রতি বছরে রাষ্ট্রের প্রায় ৩৫ হাজার থেকে ৪২ হাজার টাকা ক্ষতি হয় এবং সড়ক দুর্ঘটনার ফলে অর্থনৈতিক ভাবে দেশের উন্নয়ন বাধা সৃষ্টি হয়। সুতরাং আপনাদের সকলকে যার যার অবস্থান থেকে সড়কের সঠিক নিয়ম মেনে ও আইন মেনে যানবাহন চালাতে হবে এদিকে লক্ষ্য রাখবেন।

প্রশিক্ষণের পরবর্তী সময়ে সকল চালকদের মাঝে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয় এবং এবারের প্রতিপাদ্য বিষয়ে স্লোগানে মুখোরিত করেন ” ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হউক সবার।

উক্ত কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই উপজেলা শাখার নেতৃবৃন্দ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments