• মঙ্গল. মে ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

সেপ্টে. 30, 2024

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে শারদীয় দূর্গাপূজা উদযাপন ২০২৪ উপলক্ষে প্রস্ততিমূলক সভা ও মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় ধামরাই উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ধামরাই উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রশান্ত বৈদ্য এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনীর কঠোর নজরদারিসহ ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯৬ টি মন্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান ধামরাই উপজেলা প্রশাসন।

এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন মুহতাদি বিন মনির,
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই থানা অফিসার ইনর্চাজ মো. মনিরুল ইসলাম, ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তা সহ সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments