• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

জুন 13, 2024

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে তথ্য কমিশন বাংলাদেশ ও ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে “তথ্য অধিকার আইন-২০০৯” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। এসময় আরোও উপস্থিত ছিলেন, প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক।

এ সময় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন গোপনীয়তার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদী উচ্চারণ।
তথ্য অধিকার আইন, ২০০৯ প্রণয়ন করা হয়েছে নাগরিকদের ক্ষমতাপ্রাপ্ত করার জন্য। সেবা গ্রহণকারীর ক্ষমতা প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে এই আইনে। আমরা আমাদের কর্তব্য সততার সাথে প্রতিপালন করবো, সঠিক তথ্য প্রদান করবো তাহলে আমি ও আমরা সমৃদ্ধ হবো, পরিশুদ্ধ হবো। আমার পরবর্তী প্রজন্ম আমাকে দেখে শিখবে। প্রতিষ্ঠান এবং দেশ উপকৃত হবে।

১৪০ টি দেশে তথ্য অধিকার আইন রয়েছে তাতে বাংলাদেশের অবস্থান ২৭ তম। এ কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সকল প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments