• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আয়ারল্যান্ডের লেটারকিনিতে বাংলা বর্ষবরণ উদযাপন

মে 2, 2024

বেলালা আহমেদ :  আয়ারল্যান্ডের লেটারকিনিতে বাংলাদেশী কমিউনিটি ইন ডোনেগালের উদ্যোগে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।   স্থানীয় লেটারকিনি সেন্ট কোনাল ভেষ্ট্রি হলে বাংলাদেশী কমিউনিটি ইন ডোনেগাল প্রতিবছরের ন্যায় এবারও নানা বর্ণিল সাজে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দকে উদযাপনের নিমিত্তে এক বৈশাখী মেলার আয়োজন করে।

বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক মর্যাদাপূর্ণ এই উৎসবটিকে কেন্দ্র করে সারাদিন বাংলাদেশী কমিউনিটির মধ্যে ছিল সাজ সাজ রব, বিভিন্ন বয়সের প্রবাসী বাংলাদেশীরা একখন্ড বাংলাদেশের মানচিত্র বুকে ধারণ করে অনুষ্ঠানস্থলে জড়ো হয়ে বৈশাখী আমেজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।

বাংলাদেশী কমিউনিটি ইন ডোনেগালের সকল মহিলা সদস্যদের সমবেত কন্ঠে “এসো হে বৈশাখ এসো এসো “গানটি গাওয়ার মধ্য দিয়ে বিকাল ৩ ঘটিকার সময় অনুষ্ঠানটি শুরু হয়। সাধারণ সম্পাদক রুয়েল আহমেদের সঞ্চালনায় বাংলাদেশী কমিউনিটি ইন ডোনেগালের সভাপতি জনাব ফখরুল ইসলাম শামিম,অল বাংলাদেশী এসোসিয়েশন অব আয়ারল্যান্ড (আবাই)এর সভাপতি বিশিষ্ট কমিউনিটি লিডার জনাব ডা:জিন্নুরাইন জায়গিরদার, কমিউনিটির প্রধান উপদেষ্টা ও সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব ডা: মুহাম্মদ রফিকউল্লাহ, আল বাংলাদেশী এসোসিয়েশন অব আয়ারল্যান্ড (আবাই) এর সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল জলিল, লেটারকিনির সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর জনাব জিমি কাভানা ও ডোনেগাল ইন্টারকালচারাল প্লাটফর্মের বোর্ড অব ডিরেক্টর মিসেস তইওবা ইসলাম। বিভিন্ন বয়সী বাচ্চাদের খেলাধুলা ও মহিলা পুরুষদের পৃথক খেলার মধ্য দিয়ে ক্রমেই অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করতে থাকে। পড়ন্ত বিকেলে আয়ারল্যান্ডের জনপ্রিয় কন্ঠ শিল্পী আভির কন্ঠে একক সংগীতা অনুষ্ঠান উপভোগের মাধ্যমে উপস্থিত দর্শকরা মুগ্ধ হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.