• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

এপ্রিল 30, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় ২০২৩-২০২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে এবং মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে।

সালথা উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদের চত্বরে এই ছাগল বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ২০জন জেলেকে ২টি করে মোট ৪০টি ছাগল, খোয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, উপজেলা মৎস্য অফিসার শাহ মোঃ শাহারিয়ার জামান সাবু, উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৩০ এপ্রিল ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments