• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল

এপ্রিল 8, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর মমতাময়ী মা, বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে ফরিদপুরের সালথায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের চোয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বরের আয়োজনে সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গট্টি গ্রামে চেয়ারম্যানের বাড়ীতে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সৈয়দা সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীবৃন্দ ও হাজারো ধর্মপ্রান মমিন মুসলমানগন উপস্থিত ছিলেন।

৮ এপ্রিল ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments