• শুক্র. সেপ্টে. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে পুলিশ কর্মকর্তার উদ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মার্চ 9, 2024

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ৪০ জন সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (০৯ মার্চ) দুপুরে পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামের নিজ বাসভবনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলাম ও কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন অগ্রগামী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যৌথভাবে এ সেলাই মেশিন বিতরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সেলাই মেশিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন অগ্রগামী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন নাহার আল জারি সোসাইটির চেয়ারম্যান শেখ ফায়েজ হাম্মাদ আল এনজি, আলোকিত যাদবপুর সংগঠনের সাধারণ সম্পাদক মিতুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় ৪০ সুবিধাবঞ্চিত নারীর মাঝে সিঙ্গার কোম্পানির সেলাই মেশিন দেয়া হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি।
উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.