বিএনপি-জামাতের সংবিধান বিরোধী ষড়যন্ত্র, হরতাল অবরোধের নামে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডেনমার্ক আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সস্পাদক মাহবুবুর রহমান ও যুগ্মসধারন সস্পাদক মোছাদেক্কুর রহমান রাসেলের যৌথ পরিচালনায় পাপাস প্লিজা ও রেস্টুরেন্ট, নরোব্ররো, কোপেনহেগেন, ডেনমার্কে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা রাফায়েতুল হক মিঠু, সহসভাপতি ইউসুব চপল, যুগ্ম সাধারন সস্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সস্পাদক শামীম খালাশী, সাংগঠনিক সস্পাদক রোমেল সোহাগ, প্রচার ও প্রকাশনা সস্পাদক শরীফুল ইসলাম, আইন বিষয়ক সস্পাদক রকিবুল ইসলাম।
উপস্থিত ছিলেন শ্রম বিষয়ক সস্পাদক আইয়ুব আলী, পরিবেশ বিষয়ক সস্পাদক ইউসুফ আহম্মেদ সহ আরও অনেকে।
বক্তারা বলেন, অবরোধের নামে বিএনপি-জামায়াত জঙ্গি কায়দায় ২০১৪ ও ২০১৮ সালের মত আগুন সন্ত্রাস চালাচ্ছে। ১৯৭১ ও ১৯৭৫ সালের এর শত্রুরা নির্বাচন এলে সক্রিয় হয়ে পড়ে। হরতাল-অবরোধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। হরতাল-অবরোধের নামে যারা মানুষ হত্যা করে তাদের রুখে দিতে হবে। দ্বাদশ সাংসদ নির্বাচন আওয়ামী লীগকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে দেশে ও প্রবাসে বিত্রনপি জামাতের সকল অপকর্মের বিরুদ্ধে রুঁখে দাঁড়াতে হবে।
ডেনমার্ক আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
